দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে হামলা, মালামাল লুট এবং অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রোববার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াত সৌরভ, যমুনা টেলিভিশনের খোকন চৌধুরী, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, দেশ টিভির সুমন কবির ভূঁইয়া, এসএ টেলিভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, দীপ্ত টিভির শাকিল মোল্লা, নিউজ টোয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, দৈনিক সময়ের আলোর মঈন নাসের খাঁন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক সকালের সময়ের রায়হান, দৈনিক ভোরের কলমের ইয়াসিন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, গত ৬ জুলাই দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিনের কার্যালয়ের তালা ভেঙে দিনের বেলায় চারটি ভ্যানে করে অফিসের মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাদের ভাষ্য, এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের কার্যক্রম ও সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্য উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই প্রশাসনের প্রতি দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এমএম/